1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

লায়লা কানিজ লাকী’র বক্তব্যে বিএমউজে’র নিন্দা; প্রতিবাদ সভা মানববন্ধনের ডাক

  • সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৭৯ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

ছাগল–কাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য ‘উদ্দেশ্যমূলক’ বলে মনে করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমউজে)। এঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠন এর নেতা কর্মীরা ।
তাঁর এ বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিএমউজে নেতৃবৃন্দ।

রোববার এক বিবৃতিতে বিএমইউজে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারন সম্পাদক শিবলী সাদিক খাঁন এ দাবি জানান।

লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। একজন জনপ্রতিনিধি হয়ে লায়লা কানিজ সাংবাদিকদের নিয়ে এ ধরনের ঔদ্ধত্যমূলক বক্তব্য দেওয়া অন্যায়।

বিএমইউজে’র বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি। সব থেমে যাবে।’ তাঁর এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায়।

নেতা কর্মীরা রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাকিকে সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া এ নোংরা বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
অন্যথায় আগামী ৩ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১ টায় বিএমইউজে এর কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএমইউজে’র উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন এর ঘোষনা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট