1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক‌্যাম্প অনু‌ষ্ঠিত

  • সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৭ পঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেটঃ

সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উদ্যো‌গে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চট্টগ্রাম বিভা‌গের নোয়াখালী জেলার বন্যা দুর্গত ৬শত নারী/পুরুষ/শিশু‌সহ অসহায় মানুষের মা‌ঝে ফ্রি মে‌ডি‌সিনসহ চি‌কিৎসা সেবা প্রদান করা হয়। ৬ সে‌প্টেম্বর ২০২৪ইং শুক্রবার, ম‌হিন উদ্দিন দুলাল ফাউ‌ন্ডেশন এর সা‌র্বিক সহ‌যো‌গিতায় আলী আকবর উচ্চ বিদ্যালয় সোনাপুর, সোনাইমুড়ী‌তে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও প‌রিচালনা ক‌রেন লায়ন সাজ্জাদ হোসাইন। ক‌্যাম্প চলাকালীন পরিদর্শন করেন স্থানীয় সা‌বেক জনপ্রতি‌নি‌ধি, রাজনী‌তি‌বিদ ও সোনাইমুড়ী পৌরসভার সা‌বেক মেয়র মোতাহের হোসেন মানিক। বক্ত‌ব‌্য রা‌খেন ফাউন্ডেশ‌নের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম ও মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।

উপস্থিত ছি‌লেন ফাউন্ডেশ‌নের যুগ্ম আহবায়ক তাহেরা শারমিন, সদস‌্য ফারহানা আফরোজ, ইজ্ঞি: আবু তৈয়ব রাজীব, তৌহিদুল ইসলাম, মোঃ ইসমাইল হো‌সেন, পায়েল ইসলাম। স্থানীয় যুব সমা‌জের জা‌হেদুল আলম, ফাহিম শাহরিয়ার, শাহীল আশরাফ প্রমুখ।

জানা যায় বন্যার পানি দ্রুত না কমা‌য় স্থানীয়রা পা‌নিব‌ন্ধি হ‌য়ে বিষাক্ত হওয়ায় এই পানিতে এলা‌র্জি চর্ম রোগ, ডায়‌রিয়া জ্বর সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বি‌শেষ ক‌রে শিশু‌দের নি‌য়ে বিপা‌কে প‌ড়ে‌ছে পা‌নিবন্ধ‌ি অসহায় মানুষ।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সাল থে‌কে দে‌শের যে‌কোন প্রাকৃতিক বিপর্যয়‌ে বন্যার্তদের খাদ্য সামগ্রী, শীতবস্ত্র উপহার বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান সহ সামাজিক বিভিন্ন কাজে সাহায‌্য সহায়তা ক‌রে যা‌চ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট