1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেমগণ

  • সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বার্মিজ রোহিংগা এসোসিয়েশন জাপান এবং দোদাইং ওলামা পরিষদ রোহিঙ্গা ক্যাম্প। আজ ৯ সেপ্টেম্বর (সোমবার) ফেনীর পরশুরাম, ছাগল নাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বৃহত্তর এলাকার অসহায় জনসাধারণ, আলেম ওলামা ও বিভিন্ন ক্ষতি গ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অপেক্ষাকৃত ত্রাণবঞ্চিত বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণ কাজে জামেয়া দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী ও মাওলানা আফীফ ফুরকান মাদানীর নেতৃত্বে একদল আরকানী আলেম নগদ অর্থ বিতরণ কাজে অংশগ্রহণ করেন মাওলানা খুরশীদ আলম, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা জূনাইদ রশীদ, মাওলানা জুনাইদ সাঈদ, আবু আলম, মাওলানা কবীর আহমদ প্রমুখ।

নগদ অর্থ বিতরণকালে মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ। তিনি আরো বলেন, ভ্রাতৃত্ব ও মানবতার টানে অসাধারন দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেম সমাজ। ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী যখন ভয়াবহভাবে বিপর্যস্ত , তাদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগন।

মুহাদ্দিস মাওলানা আফীফ ফুরকান মাদানী বলেন, এ মহান কর্মযজ্ঞে সামর্থানুসারে নগদ অর্থ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন একদল রোহিঙ্গা আলেম। তারা নিজেরা জুলুম-নির্যাতন এবং অর্থনৈতিক দৈন্যদশার শিকার হওয়া সত্ত্বেও এদেশের জনসাধারণের দুর্দশা দেখে তাদের হৃদয় হাহাকার করে উঠে। তাই ক্যাম্প থেকে সামর্থানুসারে টাকা সংগ্রহ করে বন্যার্তদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট