1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

লোহাগাড়া প্রেস ক্লাবের নির্বাচনে সাইফুল্লাহ সভাপতি মিনহাজ সম্পাদক নির্বাচিত

  • সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯৮ পঠিত

সংষ্কারপূর্বক বৈষম্যহীন লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম সাইফুল্লাহ চৌধুরী সভাপতি, মাই টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজ সাধারণ সম্পাদক, গ্লোবাল টিভি প্রতিনিধি এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, দৈনিক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন সাগর অর্থ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি মোকতার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম।

নির্বাচন পরিচালনা করেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের। তাঁকে সহায়তা করেন মাস্টার মোবারক আলী ও জয় দেব। নির্বাচনী অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা জামায়াত আমীর মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা যুবদল নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহবায়ক মেম্বার শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাব উদ্দীন, প্রজন্ম লোহাগাড়ার সদস্য সচিব মাস্টার ফারুক, মো. আমানুল হক, সাইফুর রহমান, নুরুচ্ছফা চৌধুরী, হেলাল উদ্দীন, আরিফুল্লাহ চৌধুরী, ছাত্র প্রতিনিধি হোছাইন মাহমুদ তামিম মির্জা, জহির উদ্দীন, মো. হাসান ও মো. সাকিব প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট