1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান সীতাকুণ্ডে সূর্য সন্তানদের সাথে দৈনিক সাঙ্গু’ ২৫ বছর উদযাপন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ

প্লাস্টিক প্রতিরোধে – এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব

  • সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ পঠিত

প্লাস্টিক হটাও,পরিবেশ বাচাঁও এই প্রতিপাদ‍্য নিয়ে কসমিক স্পোর্ট হেলথ ক্লাব ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সরকারের প্লাস্টিক ব‍্যবহারে নিষিদ্ধের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে প্লাস্টিক ব‍্যবহারে জনসচেতনতা মূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর রোজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের প্রেসিডেন্ট হারিসা খানম সুখির পরিচালনায় এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশবিদ অধ‍্যাপক ড. ইদ্রিস আলী, প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, বিশেষ অতিথি ছিলেন, মুন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ সাইফুল মুন সহ প্রমূখ।

উক্ত মানববন্ধনে আলোচক বৃন্দরা বলেন,আগামী বিশ্ব কিংবা আমাদের পরের প্রজন্মকে বাঁচাতে এখনি জলবায়ু প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে হবে।প্লাস্টিক দ্রব্যের ব্যবহার আমাদের দৈনন্দিন কাজে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ মানুষের কাছেই প্লাস্টিক দ্রব্য ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব মনে হতে পারে। সদ্য জন্ম নেয়া শিশুর মুখে দেয়া চুষনি, দুধের বোতল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন খাবার প্লেট, জগ, গ্লাস, থালা, বাটিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসই তৈরি হয় প্লাস্টিক দিয়ে। কিন্তু এই প্লাস্টিক পরিবেশের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? মোটেও না। আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক বা পলিথিন যেভাবে মিশ্রিত হয়ে আছে তা বর্জন করা প্রায় অসম্ভব হতে পারে। প্লাস্টিক পন্যের বিপরীতে যে, অন‍্য পণ‍্য ব‍্যবহার করবো সেই পণ‍্য সহজলভ্য নেই বা সচারাচরভাবে বাজারে আসছে না। সরকার পলিথিন বা প্লাস্টিক ব‍্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু যেখান থেকে যে কারখানা থেকে এই পণ‍্যের উৎপাদন হয় সেগুলোর বিষয়ে তো নিষেধাজ্ঞা দেয় নি। একদিকে কারখানায় পলিথিনের উৎপাদন করে বাজারে ছাড়বে অন‍্য দিকে সাধারণ মানুষের উপর পলিথিন ব‍্যবহারে নিষিদ্ধ করবে তাতে কি ফলপ্রসূ হবে? যেকোনো একটি পণ‍্যের ব‍্যবহার বন্ধ করতে হলে অবশ্যই সেই পণ‍্যের কারখানা বন্ধ সহ তার বিপরীত পণ‍্যও বাজারে চাহিদা পরিমাণ রাখতে হবে। পলিথিন বা প্লাস্টিক পরিবেশ ক্ষতিকারক পণ‍্য সেটা সকলেরই জানা তবে কিভাবে সরকারের চোখ ফাকি দিয়ে কারখানা চলে? একটি কারখানা করতে হলে সরকারের অনুমোদন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অনেক কাগজপত্র প্রয়োজন হওয়ার কথা তবে এত সব কিছু পরিচালিত হচ্ছে কিন্তু সরকার সেই দিকে খেয়াল না রেখে শুধু নিষেধাজ্ঞা দিলেই ব‍্যবহার কমবে না। গোড়া থেকেই নির্মূলের ব‍্যবস্থা করতে হবে।

আলোচনা শেষে প্রেসক্লাব থেকে জামাল খান পদক্ষীন করে প্রেসক্লাব চত্বরে এসে র‍্যালী সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট