1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

ছাত্র-ছাত্রীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের কম্বল বিতরণ

  • সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৯ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শীতার্ত ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার(২৫ নভেম্বর) সকালে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইনুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি মো. কামাল পাশা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট উনিলা মারমা, বান্দরবান ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত ২০২৫ নিনি প্রু মারমা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপন বড়ুয়া, মং সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হোসাইনুজ্জামান চৌধুরী বলেন, ‘এই শীতে পাহাড়ের মাঝখানে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হোস্টেলের শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মাঝে কম্বল বিতরণ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান। আমরা এপেক্স ক্লাব অব বান্দরবানের আরো সাফল্য কামনা করি।’
জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমান বলেন,‘মানব সেবার ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। সারাদেশে আমাদের মাসব্যাপি সেবা কর্মসূচি চলবে। দেশের সকল ক্লাবের পক্ষ থেকে বেশি বেশি সেবা কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট