1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর নির্বাচিত হলেন এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান

  • সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৫ পঠিত

এপেক্স বাংলাদেশের এর ২০২৪-২০২৫ বছরের জন্য জেলা – ৩ এর গভর্নর নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ।
শুক্রবার (২৫ ডিসেম্বর ) চট্টগ্রাম ফয়েস লেক সি – ওয়ার্ল্ডে ৪৪ তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
“স্বাধীন এপেক্স” জেলা ৩ সম্মেলনটি এপেক্সিয়ানদের সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি পিপলস ভিউ-এর প্রকাশক ও সম্পাদক মো. ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহেদী, এনওয়াইসিডি আবু হানিফ তুহিন , এনএডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি, পিডিজি-৩ এপেক্সিয়ান কামাল পাশা, পিডিজি-৩ এপেক্সিয়ান মোসলেম উদ্দিন, পিডিজি-৩ & পিএনএডি এপেক্সিয়ান এসকে দত্ত অনুপ, জেলা কনভেনশন কমিটির সেক্রেটারি এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলীসহ এপেক্স বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ, জেলা-৩ এবং অন্যান্য জেলার এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব বার আওলিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে, প্রাথমিক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বার আওলিয়ার ২০২৪ সালের সভাপতি এবং কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী। ব্যবসায়িক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর, এপেক্সিয়ান জিয়াউল হক জিয়া এতে বিভিন্ন ক্লাবের সভাপতিরা তাদের ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন এবং ডিস্ট্রিক্ট ৩- এর গভর্নরের রিপোর্ট উপস্থাপন করেন। সম্মেলনে এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এবং চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে ২০২৫ সালের জন্য ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর নির্বাচিত করা হয় এবং নির্বাচিত গভর্নর কে এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও ক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জয়লাভের পর নবনির্বাচিত গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান বলেন, উপস্থিত ডেলিগেটদের ভেতর যে বিপুল পরিমাণ ডেলিগেট আমাকে সমর্থন দিয়েছেন, আমি আশা করছি তাদের আস্থার প্রতিদান দিতে পারব।কনভেনশন কমিটির চেয়ারম্যান, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী ডিস্ট্রিক্ট ৩ কনভেনশনে যোগদান এবং ডিস্ট্রিক্ট ৩-কে গর্বিত করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলীকে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠান শেষে জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট