1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র কার্যনির্বাহী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৫১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র রেজিস্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে কার্যনির্বাহী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন এর সঞ্চালনায় ২৪ মার্চ ২০২৫ (সোমবার) নগরীর কাজির দেওরীস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম’র উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, আলহাজ্ব ফজল আহমদ হারুন, প্রফেসর মোহাম্মদ শফিক,ফোরকান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইউনুস, ইসকান্দর মির্জা, হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শহীদুল্লাহ, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম,মোঃ সাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা ছালেহা বেগম, সমাজ কল‍্যান সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম সোলাইমান কাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার আলম, তথ্য,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার নাদিব হাসান, সাহিত্য সম্পাদক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহাবুব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরফানুর রহমান, কার্যনির্বাহী পরিষদ সদস্য ইন্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী,মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, সাঈদুল আলম সাঈদ, মোহাম্মদ শাহাব উদ্দিন ও নিয়াজ মোর্শেদ প্রমুখ।

সভায় বক্তারা দেশের ঐতিহ্যবাহী সমিতি হিসেবে সুখ্যাতি অর্জন করতে সমিতির সকল কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তারা আরো বলেন,লোহাগাড়া সমিতি চট্টগ্রাম মানবতার কল্যাণে কাজ করছে এবং আগামীতেও মানুষের যে কোন দুর্যোগ দুর্ভোগে পাশে থাকবে।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট