1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংঙ্গু ও নীলাচলের পালাবদল ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫০১ পঠিত

এপেক্স বাংলাদেশে জেলা ৩ এর আওতাভুক্ত এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংঙ্গু ও নীলাচলের পালাবদল অনুষ্ঠান ও ক্লাব স্কুলিং গত ২৮ মে বান্দরবানের হিল’স ডাইন রেস্টুরেন্টে যৌথ পালাবদল ও স্কুলিং কমিটির চেয়ারম্যান এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান এর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. সুপঙ্কর বড়ুয়া,পিএনএসডি, এপে.এস.কে দত্ত অনুপ,পিডিজি এপে. কামাল পাশা, ন্যাশনাল এনইএস এপে. মোঃ লিয়াকত আলী,ন্যাশনাল সার্জন এট আর্মস এপে.জাহেদুল ইসলাম তুষার,ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপে. মো: আরিফ খান,চিটাগং ক্লাবের অতীত সভাপতি এপে.ইঞ্জিনিয়ার মহসিন, বান্দরবান ক্লাবের সদ্য অতীত সভাপতি এপে. মোঃ মোজাম্মেল হক, নীলাচল ক্লাবের সদ্য অতীত সভাপতি ইউ কিং মে হীলি, বান্দরবান ক্লাবের সভাপতি নিনী প্রু, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, চিটাগং সেন্ট্রাল অতীত সভাপতি অ্যাড.আদনান জাফরান, চিটাগং ক্লাবের সদ্য অতীত সভাপতি এপে.মহিউদ্দিন চৌধুরী জিকু,পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদ রেজা, চকরিয়া ক্লাবের সভাপতি হামিদুল ইসলাম মোরশেদ, লামা ক্লাবের সভাপতি এপে.তৈয়ব আলী, সন্দ্বীপ ক্লাবের সভাপতি এপে. সালাউদ্দিন কাদের, নীলাচল ক্লাবের অতীত সভাপতি এপে. নীলাধন, নীলাচল ক্লাবের সভাপতি এপে.বিশ্বনাথ তঞ্চঙ্গা চেয়ারম্যান, সাংঙ্গু ক্লাবের অতীত সভাপতি এপে.ইউ নী লা, সাংঙ্গু ক্লাবের সভাপতি এপে.বীরু লাল তঞ্চঙ্গা, সাঙ্গু ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.পাপন বড়ুয়া, সাঙ্গ ক্লাবের সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে.শহীদুল ইসলাম, নোয়াপাড়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মোঃ জসিম মনজু, এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে. রুবেল হোসেন নীল, এপে.নিউ উইং মং,এপে.মেঘনাথ দাশ, ডা. বামং প্রু,এপে. সানজিদা আকতার,রাবিয়া খাতুন এপে.মুনমুন,এপে.যোদিন,
এপে.মেহনাজ আকতার মিতা,এপে.মা শিং শিং, এপে.ইকবাল হাসান,এপে.মো:তারেকুর রহমান,এপে.সুজন দে এপে.এয়াছিন আরাফাত, এপে.কেসিং মং প্রমুখ।
এতে প্রধান অতিথি বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, এপেক্স বাংলাদেশ একটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এটি মানবতার কল্যাণে কাজ করে।
সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা এ ধরনের মানবিক সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে পারাটা নিঃসন্দেহে সবার জন্য আনন্দের।
মানুষের জন্য এ ধরনের মানবিক কাজগুলো বর্তমান সমাজে বিরল।
তিনি এপেক্স বাংলাদেশের ডকুমেন্টারি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার পক্ষ হতে এপেক্স ক্লাবের যে কোন আয়োজন প্রেস ক্লাব মিলনায়তনে করার সুযোগ দেওয়ার কথা জানান এবং
তৃণমূল পর্যায়ে এপেক্সিয়ান সৃষ্টির মাধ্যমে আরও বেশি বেশি সেবা পরিচালনা করার আহবান জানান।
পরে এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংঙ্গু ও নীলাচল ক্লাব আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং পুরুষ্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিঃ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট