1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

মাতছায়া আইডিয়াল স্কুলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক সভা অনুষ্ঠিত 

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ পঠিত

 

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃছায়া আইডিয়াল স্কুলে নামক চট্টগ্রাম নগরীর একটি বিদ্যালয়ে “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, অস্বাভাবিক বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এসব সংকট মোকাবিলায় শিশু-কিশোরদের সচেতন করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই তাদেরকে প্রকৃতি রক্ষা, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, প্লাস্টিক বর্জ্য এড়ানো এবং পরিচ্ছন্নতা রক্ষার শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে না পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হতে পারবে না। এজন্য বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা ও বাস্তবভিত্তিক কার্যক্রম যেমন—প্রতিবছর বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ কারি শিক্ষক পারভীন বেগম, মোঃ রিয়াজ উদ্দিন,ফাতিমা আক্তার ও তন্নী আক্তার সহ-বিদ‍্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট