1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড মিটিং ও ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯০ পঠিত

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার ৯ম বোর্ড মিটিং ও এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩-এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মোরশেদ রেজা, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, ফ্লোর মেম্বার প্রভাষক ফারুক আহমেদ রাজু, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ রুবেল, আলী কদর জীবন ঋতু আকতারসহ অন্যান্যরা।
এতে ​বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া এগিয়ে চলছে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে।
সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী বছরের এজিএম আগামী নভেম্বর মাসে করার পরিকল্পনা রয়েছে তাই সকলকে আরও বেশি বেশি সেবার কাজে সহযোগিতা করে সফলতা অর্জন করতে হবে। সময় মত ২০২৫ এর গ্রহণ যোগ্য তথ্য নির্ভর ডিরেক্টরী প্রদান করায় এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।
বক্তারা সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, “এপেক্স ক্লাব অব পটিয়া তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
আগামী দিনগুলোতে আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ-এর সুনাম বৃদ্ধিতে পটিয়া ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। পরে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী তুলে দেয়া হয় ক্লাবের বোর্ড ও ফ্লোর মেম্বারদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট