1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

অসুস্থ ওসমান গনিকে দেখতে গেলেন নাহিদ

  • সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন।

বাঘাইছড়ি উপজেলার জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) এর যুগ্ম সম্পাদক ওসমান গনি অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে গেলেন বাঘাইছড়ি উপজেলার পৌর বিএনপি শাখার সাধারণ সম্পাদক জনাব রহমতউল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ নাহিদ।

তাঁরা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায়, মুসলিম ব্লক ওসমান গনির বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। তারা উভয়েই ওসমান গনির দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। সবাই মিলে ওসমান গনির জন্য দোয়া করেন এবং মানসিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জনাব রহমতউল্লাহ খাজা বলেন, “ওসমান গনি একজন একনিষ্ঠ সংগঠক। তার অসুস্থতায় আমরা খুবই উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

মোঃ নাহিদ বলেন, “একজন সাংগঠনিক কর্মী অসুস্থ হলে পুরো পরিবারই কষ্ট পায়। আমরা তার পাশে আছি, পাশে থাকব।”

এই মানবিক উদ্যোগটি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিক ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট