1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

সিংগাইরে গৃহবধূর আত্মহত্যা, ভিডিও কলে স্বামীর সাথে কথা কাটাকাটি জের

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ পঠিত

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব খাশের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (০২ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতি (২২)। তিনি সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিনের (৩৭) স্ত্রী। রুহুল আমিন পূর্ব খাশের চর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে মালয়েশিয়া থেকে স্বামী রুহুল আমিনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে জান্নাতি ঘরের ভেতরে টিয়া রঙের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন।

পরে বিষয়টি ভিডিও কলে দেখে স্বামী রুহুল আমিন দ্রুত ফোনে পরিবারের সদস্যদের জানান। তাৎক্ষণিকভাবে জান্নাতির শ্বশুর আফসার উদ্দিন ছুটে এসে দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশী মো. আমিনুর রহমান (২৫) ও নুরুন নাহার (৪৫) ছুটে আসেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জান্নাতিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট