1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখার মাহফিলে বক্তারাঃ আউলিয়াদের সংস্পর্শে মানুষের মধ্যে মানবিক গুণাবলি অর্জিত হয়

  • সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ পঠিত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) মহান ২৬ আশ্বিন ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডরী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার ব্যবস্হাপনায় পবিত্র তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল ১০ অক্টোবর (শুক্রবার) বাদে মাগরিব দক্ষিণ ধর্ম পুর শাহী জামে মসজিদে খতিব আল্লামা ইদ্রিস আনসারী সাহেবের সভাপতিত্বে ও শাখার সভাপতি মওলানা সৈয়দ জিয়াউদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন মওলানা শহিদুল্লাহ কাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ার।
প্রধান বক্তা হিসেবে তাকরির করেন আল্লামা কাজী কুতুব উদ্দিন রজভী। মাহফিলে বক্তারা বলেন, আজ মানুষের অন্তর দয়া মায়া নেই বললেই চলে, হত্যা অরাজকতা বেহায়াপনা ও পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যে ও ক্ষমতার জন্যে নিজ ধর্ম সাংস্কৃতি পদধূলিত করে বিজাতীয় সাংস্কৃতি গ্রহণ করে ইসলামের বারটা বাজিয়ে সমাজে সাদু ধার্মিক সেজে মুসলমানদের ধোঁকা দিচ্ছে। অথচ মহান আউলিয়াদের সংস্পর্শে কোটি কোটি মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসনে মানবিক গুণাবলি অর্জিত হয়েছে, হচ্ছেও।
বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও ত্বরিকত মেনে চললেই মানুষ কখনো গোমরাহি হবে না।
উপস্থিত ছিলেন পেশ ইমাম মওলানা আবদুল মন্নান আনসারী, আলহাজ্ব মওলানা শফিউল আজম’, মওলানা শহিদুল আজম, হাসান ইকবাল ,ব্যাংকার জাহেদ আসিফ, প্রবাসী জাহেদুল আলম মাসুদ’ সাব্বির সাধারণ সম্পাদক জয়নাল, সাংগঠনিক সম্পাদক সাকিব, সহ কমিটির সকল সদস্যগন। পরে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর বিপুল সংখ্যক উপস্থিত আশেক ভক্ত মাঝে তাবরুক বিতরন করা হয়। হক কমিটির পক্ষ থেকে মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতা ও এলাকায় মরহুম মুরব্বিদের ইছালে সওয়ার উপলক্ষে কবর জিয়ারত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট