1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন

  • সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় “হাত ধোয়ার নায়ক হোন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় শ্রেণি কক্ষে।
‎
‎উক্ত আলোচনা সভায় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা।
‎
‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুশো খীশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ।
‎
‎উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘাইছড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
‎
‎আলোচনায় বক্তারা বলেন,
শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হলে হাত ধোয়ার মতো ছোট্ট অভ্যাসগুলোকে গুরুত্ব দিতে হবে। শুধু বিশ্ব হাত ধোয়া দিবসেই নয়, প্রতিদিনের জীবনে আমরা যেন এই অভ্যাসটিকে বাস্তবায়ন করি — এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।”

সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তারা শিশুদের হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে কলমে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।
‎

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট