1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৫২ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

আধ্যাত্মিক ও তরিকত-ভিত্তিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী মার্কেট শাখার উদ্যোগে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, বাদে মাগরিব থেকে ষোলশহর কর্ণফুলী মার্কেট চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আজিজমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর গাউছিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, অনলবর্ষী সুন্নী বক্তা ও ইসলামি স্কলার আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (ম.জি.আ)। প্রধান বক্তা ছিলেন ছিপাতলী জামিয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী (ম.জি.আ)।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী বলেন, হযরত রসুল করিম (স.) অনুসৃত পথ ও মত অনুসরণের মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের রহস্য উন্মোচনে হযরত গাউছুল আজম আবদুল কাদের জিলানীর অতুলনীয় ও অনন্য অবদান রয়েছে। আউলিয়া কেরামের দেখানো পথ অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ ও রাসুল (স.)’র সান্নিধ্য পাওয়া যায়। এ সময় বক্তারা বলেন, যুগে যুগে আল্লাহ’র আউলিয়াগণ মানবজাতিকে রসুল (স.) ও আল্লাহ তায়ালার সঠিক পথ অনুসরণে আহ্বান জানিয়েছেন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন গ্রীন শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, সংগঠনের সিনিয়র সহসভাপতি কোরবান আলী সওদাগর, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আবু সওদাগর।

মাহফিল সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি। মাহফিলে মিলাদ, কিয়াম ও দোয়া-মুনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট