1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

সীতাকুণ্ডে দুই পৃথক ঘটনায় কৃষক দল নেতাসহ আহত ৩

  • সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুই ঘটনায় উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সহ তিন ব্যাক্তিকে আহত করা হয়েছে। বুধবার রাত ১২ টায় কৃষক দল নেতার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে সকাল ১১ টায় রিপন( ২৫) নামের এক যুবকের উপর প্রতিপক্ষের হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়,
শেখের হাটের পিচের মাথায় অবস্থানরত কৃষক দল নেতার উপর দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হাতের আঙুল কেটে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ছুরিকাঘাতে নেতা মাটিতে লুটে পড়লে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে গুরুত্বতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেছে বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী। এছাড়া হামলায় আমির হোসেন( ২৫) নামের এক যুবককেও আহত করেছে দুর্বৃত্তরা।
অন্যদিকে সকালে নিজ বাড়ি পৌর সভার পন্তিছিলা এলাকায় যুবক রিপনের প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। পরে রক্তাক্তবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার নপর আহতকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরিত করেন বলে জানান কর্তব্যরত ডাক্তার নাদিয়া আক্তার।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, দুটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট