1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বোয়ালখালীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

  • সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ পঠিত

মোঃ কায়সার (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বোয়ালখালীর শাকপুরা বাজারে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১১ নভেম্বর বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন – পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান ও সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও অন্য প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও এসময় শাকপুরা বাজার ও গোমদন্ডী ফুলতল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিংয়েও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট