1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিআরবি আমাদের মননের সুপ্তধারা : প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি  

  • সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৮৪৩ পঠিত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে আজ ২২ তারিখ  বৃহস্পতিবার  বিকেলে পটিয়া উপজেলা পরিষদ এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি।মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে  প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবি বলেন, সিআরবি আমাদের মনের প্রশান্তি। আমাদের মননের সুপ্তধারা। চট্টগ্রামের প্রাণ-প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করেছে সিআরবি। চট্টগ্রামের সংস্কৃতির চর্চার অন্যতম এই স্থানে পয়লা বৈশাখসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়ে আসছে। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কিশোর-কিশোরী ও যুবকদের প্রশান্তির   জায়গা এই সিআরবি। এই স্থানে কোনো স্থাপনা তৈরি হলে সবকিছুই থমকে যাবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম শহরে এখনো প্রচুর পরিমাণে খাস জমি রয়েছে। সেসব জায়গায় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি হাসপাতাল করতে পারে। সে ক্ষেত্রে সিআরবির মতো জায়গাগুলোকে ধ্বংস করে এই উন্নয়নের নামের প্রহসনগুলো করতে হবে না। কারণ এই প্রকল্পের ফলে চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশসহ চট্টগ্রামের ঐতিহ্য  হুমকির মুখে পড়বে।
মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশে প্রাণপ্রকৃতিকে হুমকির মুখে ফেলে বাণিজ্যিক উন্নয়নের নামে হাসপাতাল তৈরির এই প্রহসনের তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন  প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল,  সিনিয়র সদস্য শহিদুল ইসলাম,  শিমুল মল্লিক,  সুকান্ত দাশ, রাজ দে, শিবু মল্লিক,  উর্মি দত্ত, তিনা পালিত একা, জয় শীল, অপু দাশ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট