1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়ি উপজেলার সাজেকে হতদরিদ্র পরিবারকে বিজিবির আর্থিক সহায়তা

  • সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় বসবাসরত দুইজন পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে এ সহায়তা প্রদান করা হয়। ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল চিকিৎসা সহায়তা বাবদ এ আর্থিক অনুদান তুলে দেন।

‎সহায়তা গ্রহণকারী পরিবারগুলো হলো— সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান এলাকার বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা এবং জামপাড়ার বিকাশ ত্রিপুরার স্ত্রী।

‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট