1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৪ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
‎
‎বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে এ চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
‎
‎চিকিৎসা কার্যক্রম চলাকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) নিজে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎স্থানীয়রা ২৭ বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা হতদরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক।
‎

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট