1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ডে বিজয় দিবস উদযাপিত

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে গভীর শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌর সভা, থানা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সূর্য দয়ের পর সকাল ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিজয় র্্যালী করে বিএনপি ও জামায়াত। এ সময় বিজয়ের উল্লাসে মেতে উঠে মোটর শোভা যাত্রা করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সিটি গেইট থেকে দারগাহাট এলাকায় মোটর শোভা যাত্রায় বিজয়ের স্লোগানের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দেয়।
অন্যদিকে, উপজেলা পরিষদ হলরুমে মুক্তি যোদ্ধা সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তা,কৃষি বিদ হাবিবুল্লাহ, মৎস কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারদের ক্রেস্ট দিয়ে সন্মান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করায় আমরা চাকুরি পেয়েছি। নয়তো সবাই কে গোলামির খাতায় নাম লেখাতে হতো। স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট