1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে মাঠে নেমেছেন দুই ম্যাজিস্ট্রেট

  • সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ পঠিত

 

মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম) আনোয়ারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নেমেছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসক, চট্টগ্রামের নির্দেশনায় ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত আচরণবিধি কার্যকর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় তাঁরা ম্যাজিস্ট্রেটিয়াল দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন— দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনোয়ারা; এবং মো. মঈনুল হাসান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

এ সময় তাঁরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ প্রচারণা, পোস্টার-ব্যানার স্থাপন, সভা-সমাবেশে বিধিবহির্ভূত কার্যক্রমসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট