1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর বাস্তবায়নে জেটনেট-বিডি’র সহযোগিতায় “এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন”

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ পঠিত

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
অদ্য ১৮ ডিসেম্বর ২৫’ দুপুর ১২.৩০ ঘটিকায় মানববন্ধনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা থানার ৩৯নং ওয়ার্ডে ছালেহা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় আয়োজন করা হয়। মানবন্ধনে ছালেহা উচ্চ বিদ্যালয়ের ১০জন শিক্ষক শিক্ষিকা, ৭০ জন ছাত্রছাত্রী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেনের ১০জন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনাব মামুন, জনাব মাসুদ, বিদ্যালয়ের সম্মানীত পরিচালক জনাব মো: সেলিম সহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহন করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনের সাথে একাত্নতা প্রকাশ করে। স্লোগানগুলো হলো: Green Energy, Green Life, জীবাশ্ম জ্বালানি পরিহার করুন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করুন, জীবাশ্ম গ্যাস পৃথিবীর জন্য ক্ষতিকর, মানুষের জন্য বিষাক্ত,সবুজ ভাবনা, সবুজ কাজ, শক্তি সঞ্চয়ই আমাদের কাজ,আজকের নবায়নযোগ্য শক্তি, আগামী প্রজন্মের মুক্তি”
মানববন্ধনে বক্তারা বলেন এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা না হলে তাহলে আমরা সামুদ্রিক ও পরিবেশগত ক্ষতির মুখোমুখি হবো পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আামাদের আগামী প্রজন্ম।
স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার তাঁর বক্তব্যে বলেন, এলএনজি টার্মিনাল নির্মাণ এবং জাহাজের চলাচল সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করে, বিশেষ করে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলে টার্মিনাল নির্মাণে পানির গুণগত মান কমে যায় এবং ভারী ধাতু ও অন্যান্য দূষণকারী পদার্থ ছড়িয়ে পড়ে যার ফলে পানি দূষণ হয়। যার ফলে মাছের প্রজাতি ও সংখ্যা হ্রাস পায়, যা সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এছাড়াও LNG প্ল্যান্ট থেকে বিষাক্ত বা দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত নির্গমন বিস্ফোরণ বা অন্যান্য দুর্ঘটনার কারণ হতে পারে।
উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জোবায়ের ফারুক লিটন বলেন, এলএনজি-কে ‘পরিষ্কার’ জ্বালানি হিসেবে প্রচার করা হলেও, এর মিথেন লিকেজ এবং সামগ্রিক কার্বন ফুটপ্রিন্ট এটিকে কয়লার মতোই বা কিছু ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর করে তোলে, যা বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় একটি বড় চ্যালেঞ্জ। আমাদেরকে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সম্মিলিত ভাবে জোড়ালো ভূমিকা পালন করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট