1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা জননেতা জহুর আহমেদ চৌধুরী ছিলেন বাঙালী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ- তসলিম উদ্দীন রানা পটিয়ায় শিশু জায়ান হত্যা মামলার প্রধান আসামি নিহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। লায়ন্স জেলা গভর্নরের শুভ যাত্রায় কর্ণফুলী এলিটের সেবার অঙ্গীকার বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা চিঠি পত্র: মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ (চট্টগ্রাম ১৪) এর প্রতি আকুল আবেদন। অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত ২০ হাজার ৫’শ টাকা জরিমানা

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৮৬ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

করোনা মহামারী প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সীতাকুণ্ডে ৪র্থ দিনেও কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলার সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। সাথে ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান।

, কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ, মাস্ক না পড়ে অপ্রয়োজনে বের হওয়া এবং সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বিকাল ৩ টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জরিমানার আওতায় আনা হয়েছে। চলমান লকডাউনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট