1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সীতাকুণ্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৩৩ পঠিত

 

সরোয়ার উদ্দিন আনসারী।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাঁচুপাড়া এলাকায় হাঁচুপাড়া একতা সংঘের উদ্যোগে এবং সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের সহযোগিতায় শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাঁচুপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে গ্রামের ছাত্র-ছাত্রী, মুরব্বি ও সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আইনুল করিম আরাফাত, অ্যাডমিন মোহাম্মদ আশিক, সাহেদুল ইসলাম রাফি এবং হাঁচুপাড়া একতা সংঘের প্রতিনিধি আল রাজি, আরমান, তানভীর ও নাঈম।
সমাজের সকল স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট