1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি 

হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি

  • সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৬ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো: খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন। আগামীকাল সকালে তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

এদিকে, মোজাম্মেল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি দেশব্যাপী সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সমর্থক ও অনুরাগীদের প্রতি তার বাবার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে যাত্রী অধিকার, সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে দেশবাসীর দোয়া ও ভালোবাসা আমাদের পরিবারের জন্য অনেক বড় শক্তি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী সকল আপডেট পর্যায়ক্রমে জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট