1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময় পটিয়া পৌরসভার ০৮ নং ওর্য়াডের অন্নদত্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকার মানুষ, দ্রুত সংস্কারের দাবি। পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান বৃষ্টি এলো -স্বণা তালুকদার

ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৮ পঠিত

 

অরুণ নাথ :

বন্দর নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে গত ২১ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয় ত্রি-কলা সঙ্গীত একাডেমির ৫ম বর্ষ উদযাপন। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ সোমা দেবী। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান এর শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, উদ্বোধন করেন সাবেক পুলিশ সুপার কাজী শাহাবুদ্দীন আহমদ, মুখ্য আলোচক ছিলেন লায়ন ডা. আর কে রুবেল, সম্মানিত মহান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্হাপক চন্দন চক্রবর্তী,শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা, মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। অনুষ্ঠানে বক্তাগন সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরেন। ত্রি-কলা সঙ্গীত একাডেমিকে অভিনন্দন জানান ও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একাডেমির সাবেক শিক্ষার্থী সুকন্যা তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন। একাডেমির উপাধ্যক্ষ ও নৃত্য পরিচালক মৌসুমী দেবী বিভিন্ন পর্বে তত্বাবধানে ছিলেন। তবলা শিক্ষক সেতু ধর, গীটারে ছিলেন গীটার শিক্ষক বিজয় দাশ, চিত্রাঙ্কনে ছিলেন শিক্ষিকা শান্তা দত্ত, কিবোর্ডে ছিলেন রুমেন শীল, অক্টোপ্যাডে ছিলেন সজীব মহাজন। একাডেমির শিক্ষার্থীদের গীত, নৃত্য, তবলা, গীটার, চিত্রাঙ্কন এর বিভিন্ন পর্বে পরিবেশনায় উপস্থিত সুধী বৃন্দ ও অভিভাবক মন্ডলী শিক্ষার্থীদের প্রশংসা করেন। সভাপতির সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট