1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস

হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন

  • সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৪৮ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাজারো মানুষের উপস্থিতিতে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র আবুল কালাম আবুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা অছিউর রহমান আল কাদেরী জানাজার নামাজে ইমামতি করেন। পরে বিকেলে পৌরসভার কোরবান আলী সওদাগর স্মৃতি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আবু। পরে তার মরদেহ আছদগঞ্জের শুটকি পট্টিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স কোরবান আলী সওদাগরের সামনে নেওয়া হয়। সেখান থেকে রাত ৮টার দিকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে পৌর প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালে বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট