1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাদাম বিক্রেতা দিয়ে টিকা প্রদানের অভিযোগ।

  • সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৭১০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের পাথরঘাটায় ছোলা বিক্রেতার টিকা প্রদানকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) ৩৪ নং ওয়ার্ডে আরবাণ হেলথ কমপ্লেক্সে করোনার গণটিকা কার্যক্রমে ছোলা বিক্রেতা কর্তৃক টিকা প্রদানের অভিযোগ উঠেছে । খোঁজ নিয়ে জানা যায়, টিকা প্রদানকারীর নাম মো.রাফি। সে পাথরঘাটা এলাকায় ছোলা বিক্রি করতেন। রাফির বাবা আবুল খায়ের পাথরঘাটা ইকবাল রোডে পরিবারসহ বসবাস করেন।

এ ব্যাপারে জামাল উদ্দিন নামে একজন এলাকাবাসীর অভিযোগ, “রাফির পড়াশোনা মাধ্যমিকের গন্ডি পর্যন্ত এবং স্বাস্থ্য বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বললেই চলে। এরকম একজন অনভিজ্ঞ ও অপেশাদার লোক দিয়ে টিকা প্রদান করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে”।
চসিক স্বাস্থ্য বিভাগে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়।
৩৪ নং পাথারঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের কাছে এ ব্যাপারে জানার জন্য মুঠোফোনে একাধিক বার কল দেয়ার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরের লোক হওয়ায় রাফিকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়। তারা আরো জানান, এ ব্যাপারে সিটি কর্পোরেশন বরাবর অভিযোগ দিবেন শীঘ্রই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট