1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

সাংবাদিক অনু’র মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন।

  • সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৯৬ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর আলমগীর অনুর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে নোয়াখালী জেলা প্রশাস ক কার্যালয়ের সামনে।
১১ই আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের যৌথ উদ্যোগ নোয়াখালী জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক রিপন মজুমদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ও এন টিভির স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ পারভেজ, হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আনিছুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মোঃ ইসমাইল ইমন, প্রফেসর আবু নাছের, সভাপতি বি এম এস এফ, সেনবাগ উপজেলা, গাজী রুবেল ব্যুরোচীপ দৈনিক গনমুক্তি, মোঃ ফারুক, বাংলা টিভি নোয়াখালী প্রতিনিধি,শিপন মজুমদার,মেট্রো বাংলা টিভি, নোয়াখালী প্রতিনিধি, জোবায়ের হাসান সজল, ফটো সাংবাদিক আজকের বসুন্ধরা ও মামুন চৌধুরী বিভাগীয় প্রতিনিধি সাউথ এশিয়ান টাইমস।
বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক জাতির দর্পণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক রাষ্ট্রের উন্নয়নের অগ্রযাত্রায় সারথী হয়ে দুর্নীতিবাজদের অনিয়ম, দুর্নীতি তুলে ধরেন।
সাংবাদিকরা প্রশাসনের শত্রু নয় বরং ভালো কাজের সহায়ক, অথচ লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি গত ৪টা আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক নুর আলমগীর অনুকে চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে নিয়ে চাাঁদাবাজি মামলা দিয়ে গ্রেফতার করে যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তা সত্যিই দুঃখজনক।
আমরা অনতি বিলম্বে সাংবাদিক অনুর মামলা প্রত্যাহার পূর্বক মুক্তির দাবি জানাচ্ছি সেই সাথে মিথ্যা মামলা দিয়ে হয়রানিকরা সেই ওসি এ টি এম গোলাম রসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, তথ্য মন্ত্রণালয়ের ও সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন পূর্বক সাংবাদিক সুরক্ষায় সময়োপযোগী আইন বাস্তবায়ন ও সারা দেশে সাংবাদিক নির্যাতন হয়রানি বন্ধ সহ হত্যার শিকার সাংবাদিকদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট