1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন

  • সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৭৫৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

২০ নভেম্বর’২২ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম চান্দার পাড়া, রহমান আদর্শ শিক্ষালয়ে যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক,নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রহমান আদর্শ শিক্ষালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ এহসানুল হক ও জেসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় এবং স্কুলের শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মনিরী। প্রধান আলোচক ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় অতিথি বৃন্দ বলেন, বর্তমানে সরকার জঙ্গি সন্ত্রাস যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে খুবই সোচ্চার আছেন। তার পাশাপাশি আমাদের সকলকেও সোচ্চার হতে হবে। তারা আরও বলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এই সময় তারা আরও এই সংগঠনের মতো সকল সামাজিক সংগঠন সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে অসামাজিক কার্যক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই দেশ সন্ত্রাস ও মাদক মুক্ত হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যে রাখেন, ভবঘুরের প্রতিষ্ঠাতা পাগলের বন্ধু খ‍্যাত মোঃ আলমগীর বাদশাহ, স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,তরুণ সমাজ সেবক মোহাম্মদ রানা,আসক ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক মোঃ জেবল হোসেন সহ উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট