1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- প্রফেসর আবু নোমান

  • সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৯০ পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ভুমিকা রাখতে হবে। স¤প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চালু করে দেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া দেশে ধারাবাহিক উন্নয়নের কারনে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস জানতে হবে। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প নেই। তাই আগামীতেও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ উদ্যোগে ৫ম বারের মত প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
কালারপোল বাদামতল এলাকায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পৃষ্ঠপোষকতা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ ফারুক।
সংগঠনের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেফায়েত হোসেন রবিণ এবং সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সুজন যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডানিম, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, চবির সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোর্শেদ, সাবেক কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফ মাহমুদ চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল মালেক, সাতকানিয়া মাদার্শা ইউপি সচিব রফিকুল হাসান, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের জামাল উদ্দিন, আতাউর রহমান, আবু নাঈম, সাঈদ, আসহাক, সোয়েব, সোহাগ, রেজাউল প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের মাঝে সাটিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট