1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো এবং মানবিক মানুষ হতে হবে – মুহাম্মদ আলী

  • সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৬ পঠিত

ওমরশাহ পাড়া মডেল হাই স্কুল এর বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৯ ডিসেম্বর রোজ শুক্রবার ওমরশাহ পাড়াস্থ স্কুল হলে অত্র বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মুহাম্মদ আলী বলেন, তোমরা হলে আগামী দেশ গড়ার কারিগর, তাই মনোযোগ সহ লেখা পড়া করে ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবে। তবেই এই দেশ সোনার দেশের পরিণত হবে এবং তোমরা জাতি হিসেবে সার্থকতা পাবে। এ সময় তিনি আরও বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।

এই সময় আরও বক্তব্যে রাখেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান, মোর্শেদুল ইসলাম, মিজানুর রহমান, শিক্ষিকা সুমি আক্তার, নাসমা আক্তার লিপি,ফারজানা মুন্নী, মাহমুদা সুলতানা তাবাসসুম প্রমুখ।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট