1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত

ফারুক-আমিন হেল্প ক্যারিয়ার উদ্যোগে অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের অসহায় রোজাদারদের মাঝে ফারুক-আমিন হেল্প ক্যারিয়ার উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ২৩ মার্চ ২০২৪ সংগঠনের প্রধান নির্বাহী মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইফতার ও সেহেরী সামগ্রীসহ নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী, ফারুক-আমিন হেল্প ক্যারিয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমানুল ইসলাম সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান মনজুন আরা বেগম, মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

সংগঠনের প্রধান নির্বাহী মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী (ম.জি.আ.)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট