1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদযাত্রা আনন্দের পথে যেন না নামে বিষাদের ছায়া-এম এস শ্রাবন মাহমুদ চট্টগ্রামে পথশিশুদের মাঝে দূর্মর বাংলাদেশ’র ঈদ উপহার বিতরণ রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কঠোর পরিশ্রম, সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা -মিতা পোদ্দার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ লোহাগাড়ায় একতা সংঘে উদ্যোগে ৪২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২ মুসলিম জীবনে ঈদুল ফিতর ও সদকাতুল ফিতরের বিধান – সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে জাল জব্দ বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপির প্রধান

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভা সম্পন্ন

  • সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ পঠিত

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভায় সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচারপতি অবঃ মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ;
দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে

গত ২৭ মার্চ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশন উদ্যোগে স্বাধীনতা দিবসের আলাচনা সভা ও পরিচিতি সভা চট্টগ্রাম প্রেসক্লাবস্থা “বঙ্গবন্ধু হল” এ আসফ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচার প্রতি অবসরপ্রাপ্ত মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। আলোচনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এড. আব্দুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. মোঃ কফিল উদ্দীন, অতিরিক্ত পিপি এড. শামসুল আলম, এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মিজান চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ। এসময় উপস্থিত সংগঠনের আল আমিন, সাইফুল, আরিফ, আকবর, আজমা আকতার রিয়া প্রমুখ। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আইন শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার, গণতন্ত্র এবং দেশের উন্নয়নে আমাদেরকে সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। দেশের স্বাধীনতার চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। দেশ উন্নয়নে কর্মযজ্ঞে বহুদুর এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ, শিক্ষা, আইন, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, সুন্দর বসবাসের নিশ্চয়তা নিশ্চিতকরণে আমাদেরকে আরো বেশি গঠনমুলক ভুমিকা রাখতে হবে। তিনি বলেন পবিত্র রমযানসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন মৌমুম ঘিরে আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যকে মুহুর্তের মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যে অতিরিক্ত হারে দাম বাড়িয়ে দেয় তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার।কালো এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের থেকে জাতি থেকে রক্ষার জন্য আইনের শাসন ও মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন স্বাধীনতার ৫৩ বছরে দেশ আজ বহুদুর এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরো বেশি মজবুত ও সমৃদ্ধ করতে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র সুনিশ্চিতে সবাইকে নিজ নিজ অবস্থানে ভুমিকা রাখতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট