1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

একতা সংঘের ৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৮০ পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন “হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বি: একতা সংঘের উদ্যোগে এবং ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও এলাকার ৪০ গরীব-অসহায়, মেহনতী মানুষের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ছগিরাপাড়া মসজিদ প্রাঙ্গনে “ভালোবাসার ঈদ উপহার” নামের এই কার্যক্রাম উদ্বোধন করেন ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান ও একতা সংঘের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরী।

এই উপলক্ষে আয়োজিত সভায় উদ্বোধক আল্লামা জসিমুদ্দীন আলকাদেরী বলেন- সমাজে এধরনের মহতী উদ্যোগ খুব প্রশংসনীয়। একতা সংঘের সাথে তাই বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের গরীব-অসহায় মানুষ-জন সকলের সাথে হাসি-খুশি ভাবে ঈদ পালন করতে পারবে। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা রইল।

এসময় আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সম্মানিত অন্যতম ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহিরুদ্দীন বারব বলেন- এমন উদ্যোগের সাথে ফাউন্ডেশন সামিল হতে পারায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ পাক সকলের এ প্রচেষ্টাকে কবুল করেন এবং তা যেন কাল হাশরের ময়দানে নাজাতের উসিলা হয়, আমিন। আমরা চাই সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলে ঘরে ঘরে।

এসময় উপস্থিত ছিলেন- একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ সভাপতি  এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, গ্রন্থাগার সম্পাদক আব্দুল্লাহ আফনান, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, দপ্তর সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, ফরহাত হোসেন সাকিব, মুহাম্মদ সাকিব, মিনহাজ, জাবেদ হোসেন, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, জাঈম, আইনান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট