1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

অতিসত্তর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান- অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র

  • সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৫২ পঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ
২৪ আগস্ট মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় রামগড় হামিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির উদ্যোগে  প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, মুহাদ্দিস আল্লামা আবদুল হামিদ (রহ.) হুজুরের মাজারের গম্বুজ, মসজিদ, মাদরাসা ও হুজুরের পরিবার সংক্রান্ত বিষয়ে এক জরুরী সভা এশিয়াবিখ্যাত দীনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে ও মাওলানা আবু তাহের মুহাম্মদ নুরুল আলম সাহেবের সঞ্চালনায় জামেয়ার অধ্যক্ষ অফিসে অনুষ্টিত হয়।
 আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব সহ-সেক্রেটারী আলহাজ্ব মাওলানা ক্বারী মুহাম্মদ আবু তৈয়্যব, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, অর্থ- সম্পাদক আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন আল আজহারী, সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিছুর রহমান, প্রচার সম্পাদক প্রফেসর মুহাম্মদ অহিদুল আলম, নির্বাহী সদস্য, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুন নূর, হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলক্বাদেরী, মুছা আহমদ (রামগড়), মুহাম্মদ শাহাবুদ্দিন (রামগড়) ও মুহাদ্দিস হুজুরের শাহজাদা মাওলানা মোহাম্মদ মোবারক। এতে উপস্থিত ছিলেন সর্ব জনাব সাঈদ বখত মুহাম্মদ বখতিয়ার, ইঞ্জনিয়ার মুহাম্মদ আবু নাসির, মুহাম্মদ শাহ আলম (রামগড়), মুহাম্মদ আবুল হাশেম, বুলবুল আহমদ, মুহাম্মদ মহিউদ্দিন দুলাল, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ মাহমুদুল হক ফারুক, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে রামগড় হামিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নের জন্য উপস্থিত সকলের প্রতি আর্থিক অনুদানের আহবান জানান এবং মাদরাসার পড়ালেখায় সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, বৈশ্বিক- মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৯ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের সকল স্তরের শিক্ষার্থীদের লেখা-পড়ায় অপূরনীয় ক্ষতি হচ্ছে। তিনি অনতিবিলম্বে দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রীসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান। নতুবা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট