1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ।

চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

  • সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ- চট্টগ্রাম শাখা এবং হেমাটোলজি বিভাগ- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার, ১৯ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জসিম উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আবদুর রব, চমেক হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অখিল রঞ্জন বিশ্বাস, চমেক হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দীন, চমেক হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা মুন্নি, সহকারী অধ্যাপক ডা. তসলিমা আক্তার।
দিবসটি উদযাপন উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভায় হিমোফিলিয়া কি, ডায়াগনোসিস, চিকিৎসা, ম্যানেজমেন্ট ইত্যদি বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ডা. দীপান্বিতা দে। আলোচনায় অংশগ্রহণ করেন হেমাটোলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: অখিল রঞ্জন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের সহ সভাপতি মো: দিদারুল আলম, অর্থ সম্পাদক মো: মহিউদ্দিন, আইডিএফ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট, সংগঠনের যুব সেচ্ছাসেবী এবং রোগী ও রোগী পরিবারের অসংখ্য সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে র‍্যালীতে র‍্যালিতে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও রোগী পরিবারের সদস্য, সাংবাদিকসহ প্রায় তিন শতাধিক অংশগ্রহণ করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট