1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত।

  • সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ পঠিত

 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আগামী ১৮ এপ্রিল কক্সবাজার আনন্দ ভ্রমণ উৎসব উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ এপ্রিল, মঙ্গলবার পটিয়া রেলস্টেশন সংলগ্ন গাউছিয়া মেজবানী হোটেলে এ সভা আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান আলমগীর আলম।
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছগির সওদাগর, সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম সওদাগর, সহ-অর্থ সম্পাদক আব্দুল আলীম সওদাগর, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের সওদাগর, আবু সৈয়দ সওদাগর, খালেক সওদাগর, দিল মোহাম্মদ, বাদলসহ আরও অনেকে।
এতে সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আগামী ১৮ এপ্রিলের কক্সবাজার আনন্দ ভ্রমণ সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সমিতির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর আলম বলেন, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
ঐক্যবদ্ধ ও সংগঠিত ব্যবসায়ী সমাজ শুধু নিজেদের উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি স্টেশন রোড ব্যবসায়ী সমিতির এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সভা শেষে কক্সবাজার আনন্দ ভ্রমণ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট