1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় আল্লামা তৈয়্যব শাহ রহঃ ও গাজী আব্দুস সবুর রহ:’র পবিত্র ওরস মোবারক অনুষ্টিত নবজাগরণ ৭ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ

বাঁশখালীর প্রাচীন বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত।

  • সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৬০২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীর প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। তিনি রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে প্রাচীন এই স্থাপনা পরিদর্শন করেন।এসময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অলিয়স ফ্রসেস ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, মাদরাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান, ব্যাংকার ছৈয়দুল আলম প্রমুখ।

মসজিদ পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, বখসি হামিদ জামে মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান ও নিদর্শন। পরিদর্শন করে খুব ভালো লাগছে। কালের স্বাক্ষী প্রাচীন এই মসজিদটি সবাইকে দেখতে আসার এবং সংরক্ষণ করার আহবান জানান তিনি।উল্লেখ্য, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে একটি দীঘির পাড়ে প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদটি প্রায় সাড়ে চারশো বছর পূর্বে নির্মিত হয়। মসজিদের ফলক সূত্রে জানা যায়, মসজিদটি সুলতান সম্রাট সোলাইমানের আমলে নির্মিত হয়।

এই মসজিদটির নির্মাণ কৌশলের সাথে প্রাচীন স্থাপনা ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়নগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। কালের স্বাক্ষী হয়ে মসজিদটি এখানো দাঁড়িয়ে আছে।এই মসজিদকে কেন্দ্র করে সেখানে নির্মিত হয়েছে মাদরাসা, হেফজখানা ও এতিমখানা। প্রতি শুক্রবারে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট