1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

  • সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৩৬ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে কয়েকটি রেললাইনের ক্লিপ ও একটি হাতুড়ি জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে।

রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন। তিনি জানান, শনিবার রাতে দায়িত্ব পালনকালে রেললাইনের ক্লিপ চুরির বিষয়টি দেখতে পান গেটম্যান সিফাত হোসেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁকে স্টেশনে নিয়ে আসা হয়। এ সময় তাঁর কাছ থেকে কয়েকটি ক্লিপ ও একটি হাতুড়ি জব্দ করা হয়। পরে তাঁকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রেললাইনের ক্লিপ রেলপথের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব ক্লিপ রেললাইন ও স্লিপারের সংযোগ ধরে রাখতে সহায়তা করে। ক্লিপ চুরি হলে রেললাইনের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেন চলাচলের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রেললাইনের আশপাশে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট