1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার, অস্ত্রকারিগর আটক

  • সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্রকারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির সাথে জড়িত এক কারিগরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট