1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭২ পঠিত

 

শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন (AHDF)-এর উদ্যোগে ‘শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

সভায় আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশবিদ প্রফেসর হাসিনা যাকারিয়া বেলা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

আলোচনা সভায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মনে করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, ন্যায়বিচার, আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এই সময় আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর এর প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ,গ্রীন এলায়েন্স এর আহবায়ক সারোয়ার আমিন বাবু- মাই টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুরুল কবির, কিউসি মিটিং লিমিটেড এর সিনিয়র আইটি ম্যানেজার সাজ্জাদ ইকবাল, কবি ও লেখক নেছার আহমেদ খান,আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক উৎপল কুমার মিঠুন, পরিচালক সামসুন নাহার সামু, গ্রীন লিফ ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয়।

সভায় মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগের উদ্দেশ্য হলো সামাজিক বাস্তবতায় শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা এবং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কার্যকর করণীয় নির্ধারণে ভূমিকা রাখা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নাগরিক সংলাপ সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সময় চট্টগ্রামের ২০ টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট