1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী

মেধাবী ও গরীব শিক্ষার্থীদের পাশে রক্তের বন্ধনে পটিয়া

  • সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৭২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

পড়বে ওরা গড়বে দেশ, পথ হারাবে না বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজকে শুরু হল রক্তের বন্ধনে পটিয়া’র আয়োজনে মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ক্যাম্পেইন। সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দিন জনির সভাপতিত্বে অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে পটিয়ার সভাপতি ও ইউপি সদস্য মোঃ আবুল হাশেম রাব্বু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক লায়ন মোঃ আবু সালেহ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সত্যজিৎ গুপ্ত।শিক্ষা উপকরণ বিতরণ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষানুরাগী নেছার আহমেদ খাঁন ও শাহাবুদ্দিন সাবু। প্রধান অতিথি তার বক্তব্যে আজকের শিশুদের চোখে আগামীর স্বপ্ন গুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার অনুপ্রেরণা দেন। সংগঠনের সফলতা কামনা করেন। সর্বমোট ৯০ জনকে সংগঠন থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এই শিক্ষা উপকরণ বিতরণ চলমান থাকবে বলে জানায় সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দিন জনি। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডমিন জিয়াউদ্দিন বাবলু, শুভ, সরোয়ার কামাল, শাহাদাত হোসেন ফাহিম, ইমরান হোসেন বিজয় প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট