1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা।

রাউজানে কম্পিউটার ভিলেজে কোর্স সার্টিফিকেট প্রদান ও বার্ষিকী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজানে কম্পিউটার ভিলেজ এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান ও বার্ষিকী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাউজান চাইল্ড স্কুল মিলনায়তনে আয়োজন করা এ অনুষ্ঠানে অতিথিদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক অরুণ বিজয় দাশ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নন্দীপাড়া এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুদীশ ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম লোহাগাড়া কৃষি কর্মকর্তা জনাব আনোয়ারুল,রাউজান চাইল্ড স্কুল ও রাউজান আর্ট স্কুল পরিচালক শ্রীমান দাশ শুভ,রাউজান জনতা ব্যাংক শাখা অফিসার শুভজিৎ বণিক,রাউজান বিশিষ্ট ব্যবসায়ী মিঠুন বিশ্বাস, রাঙ্গামাটি শাখা ব্র্যাক ব্যাংক মাইক্রোক্রেডিট অফিসার সাজিব দাশ,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার ভিলেজ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক জয় চৌধুরী,
সঞ্চালনায় ছিলেন কম্পিউটার ভিলেজ এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক পার্থ দে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— কম্পিউটার ভিলেজের ম্যানেজার শুভ শর্মা, গ্রাফিক্স ডিজাইনার রুবেল দে, পাইলট কান্তি নাথ, মেশিন অপারেটর সাহেদুল ইসলাম, কর্মকর্তা আপন নাথ, আদনান সামি, অপূর্ব দেসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল— ০৩ ও ০৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী, ফলাফল ঘোষণা, সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণ।

অতিথিরা তাদের বক্তব্যে প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ জীবনে এ প্রশিক্ষণের ব্যবহারিক প্রয়োগে উৎসাহিত করেন। পরে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট