1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত

  • সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৮ পঠিত

মোঃ গিয়াস উদ্দিন, সাতকানিয়াঃ

আধুনিক বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তাঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ কর্তৃক নানাবিধ কর্মসূচি পালিত হয়। কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে ৭৬তম জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড, সুদক্ষ নির্দেশনা ও উন্নত চিন্তাভাবনার ফলে বাংলাদেশের সমৃদ্ধি হচ্ছে । বৈশ্বিক মন্দাকালেও বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মর্মে যারা ব্যঙ্গ করেছেন, এটি তাদের প্রতি সমুচিত জবাব। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রুহুল কাদের ও জয়নাল আবেদীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইসমাঈল, সাতকানিয়া সকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি, গভর্নং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোঃ ছমি উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুচ ছবুর, সিনিয়র প্রভাষক আয়েশা জোবাইরা, কানিজ ফাতেমা রোসানা, মুহাম্মদ ইউছুফ, শিক্ষার্থীদের মধ্যে রোকসানা খানম বক্তব্য রাখেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট