1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

আগুনে পুড়লো বোয়ালখালীতে তিন বসতঘর

  • সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫২৪ পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম)চট্টগ্রাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোতলা বিশিষ্ট তিনটি মাটির বসতঘর।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কঞ্জুরি এলাকার আরতি মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান।

ক্ষতিগ্রস্ত বিপ্লব চৌধুরী বলেন, আমার পাঁচ ভরি স্বর্ণ নগদ সাড়ে তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।শিবু মজুমদার দাবি করেন আমার ঘর আসবাবপত্র পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষ টাকা।

 

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, ঘরে পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে এ ঘটনায় বিপ্লব চৌধুরী গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট