1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

উগ্রবাদ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা এবং সম্পৃক্তকা প্রয়োজন – এস আই কামাল হোসেন

  • সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৪২ পঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় “উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক এবং ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ক প্যানেল আলোচনা সভা” কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ হলে অনুষ্ঠিত হয়। রবিবার ( ৩১ জুলাই) এ আয়োজিত এ সভায় প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টার মো: কামাল হোসেন , কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীন, ফয়জুলবারী ফাযিল (ডিগ্রী )মাদ্রাসার অধ্যক্ষ জনাব ড. মুহাম্মদ খলিলুর রহমান । সভাটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রোগাম অফিসার, মো: নাসির উদ্দিন। সভার আলোচক কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টার মো: কামাল হোসেন বলেন, ” উগ্রবাদ প্রতিরোধে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নাই। উগ্রবাদ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা এবং সম্পৃক্তকা প্রয়োজন । তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা সাধারন জনগনের সহায়তায় জঙ্গীবাদ নিরসনে কাজ করছে। আমরা বিভিন্ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করি, এবং সামাজিক মাধ্যমে তার কার্যকম, কি ধরনের তথ্য সে সরবরাহ করছে তা আমরা যাচাই করি এবং তার উপর ভিত্তি করে সে যদি অপরাধী হয় তাহলে তাকে আমরা বাংলাদেশের আইন অনুসারে আইনের আওতায় নিয়ে আসি।

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীন বলেন,উগ্রবাদ প্রতিরোধে আমাদের শিক্ষকদের ভূমিকা ব্যাপক । আমরা কøাসে নিয়মিত এ বিষয়ে পাঠদান করে থাকি । কেননা উগ্রবাদ, সহিংস উগ্রবাদ, সন্ত্রাসবাদ সম্পর্কে ছাত্র ছাত্রীদের সঠিক জ্ঞান না দিলে তারা বিপথে চলে যেতে পারে । তাই আমি আমার কলেজে প্রায় প্রতিটি সেমিনারে ছাত্র ছাত্রীদের সাথে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি । আমরা মানুুষ গড়ার কারিগড় । আমাদের থেকেই তারা ভালো মন্দ শিখে থাকে । তাই আমাদের সকলের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত ।
ফয়জুলবারী ফাযিল (ডিগ্রী )মাদ্রাসার অধ্যক্ষ জনাব ড. মুহাম্মদ খলিলুর রহমান বলেন, ইসলাম তো দূরে থাক কোনো ধর্মই উগ্রবাদকে সমর্থন করে না । আমাদের শেষ নবী তিনি শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন । কাজেই এই শান্তির ধর্র্ম কখনোই উগ্রবাদের কথা বলে না । উগ্রবাদীরা মূলত ধর্মকে পূজিঁ করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে থাকে । তারা ধর্মের ভূল ব্যাখা মানুষের সামনে উপস্থাপন করে । কাউকে হত্যা করে জান্নাত নসীবের কথা আল্লাহর নবী শিক্ষা দিয়ে যায়নি । কাজেই আমাদের ধর্মের সঠিক জ্ঞান লাভ করতে হবে যেন এসমস্ত ঘটনাগুলো আমরা যথাযথ মোকাবেলা করতে পারি ।
আলোচনা সভায়, কর্ণফুলী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক, এবং সার্বিক সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি উপজেলা কো- অর্ডিনেটর, মজিবুর রহমান নয়ন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট