1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

এপেক্স বাংলাদেশের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৯৯ পঠিত

 

চট্টগ্রামে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বুধবার (২৬ মার্চ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা–৩ নানা কর্মসূচি গ্রহণ করে।

জেলার অন্তর্ভুক্ত ১৫টি ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা–৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা–৩ সেক্রেটারি মো. আরিফ খান, জেলা–৩ এডিটর মো. আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর মো. রুবেল হোসেন নীল, সৈয়দা জোহানাত, আরাফাত খান, এস কে সজীব দত্ত, মো. শওকত হোসেন, মোহাম্মদ ফারুক সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যত প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতেই এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর এ উদ্যোগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট